All About Rabindra Sangeet

রবীন্দ্র সঙ্গীতের সব কিছু

Geetabitan.com (since 2008)

mayar khela
5th Scene


Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.

Go to page

Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.

Go to page

Musical events organized by this website on the occasion of Pachishe Boishakh. In the year 2014 and 2015.

2014 2015

Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.

Go to page

Mayar Khela
মায়ার খেলা

5th Scene / পঞ্চম দৃশ্য


কানন

অমর ।      দিবসরজনী আমি যেন কার 
                            আশায় আশায় থাকি । 
                তাই     চমকিত মন, চকিত শ্রবণ, 
                             তৃষিত আকুল আঁখি ॥
                চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, 
                সদা মনে হয় যদি দেখা পাই, 
                'কে আসিছে' বলে চমকিয়ে চাই 
                             কাননে ডাকিলে পাখি ॥ 
                জাগরণে তারে না দেখিতে পাই, 
                            থাকি স্বপনের আশে— 
                ঘুমের আড়ালে যদি ধরা দেয়, 
                            বাঁধিব স্বপনপাশে । 
                এত ভালোবাসি, এত যারে চাই, 
                মনে হয় না তো সে যে কাছে নাই, 
                যেন এ বাসনা ব্যাকুল আবেগে 
                           তাহারে আনিবে ডাকি ॥

প্রমদা, সখীগণ, অশোক ও কুমারের প্রবেশ

কুমার ।        সখী,    সাধ করে যাহা দেবে তাই লইব ।
সখীগণ ।      আহা, মরি মরি, সাধের ভিখারি, 
                     তুমি   মনে মনে চাহ প্রাণমন ॥
কুমার ।        দাও যদি ফুল, শিরে তুলে রাখিব ।
সখী ।          দেয় যদি কাঁটা ?
কুমার ।         তাও সহিব ।
সখীগণ ।      আহা, মরি মরি, সাধের ভিখারি, 
                     তুমি    মনে মনে চাহ প্রাণমন ॥
কুমার ।         যদি এক বার চাও, সখী, মধুর নয়ানে
                     ওই আঁখি-সুধা-পানে চিরজীবন মাতি রহিব ।
সখীগণ ।       যদি কঠিন কটাক্ষ মিলে ?
কুমার ।         তাও    হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব ।
সখীগণ ।       আহা, মরি মরি, সাধের ভিখারি, 
                     তুমি   মনে মনে চাহ প্রাণমন ॥

প্রমদা ।       আমি    হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, 
                           শুধাইল না কেহ । 
                   সে তো এল না, যারে সঁপিলাম 
                           এই প্রাণ মন দেহ ॥ 
                   সে কি    মোর তরে পথ চাহে— 
                   সে কি    বিরহ-গীত গাহে, 
                   যার       বাঁশরি-ধ্বনি শুনিয়ে 
                           আমি ত্যজিলাম গেহ ॥

মায়াকুমারীগণ ।    নিমেষের তরে শরমে বাধিল, 
                                    মরমের কথা হল না । 
                            জনমের তরে তাহারি লাগিয়ে 
                                    রহিল মরম-বেদনা ॥

প্রমদার প্রতি

অশোক ।       ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে ।
সখীগণ ।       কত     কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে ॥
অশোক ।       কী মধু, কী সুধা, কী সৌরভ, 
                      কী রূপ রেখেছ লুকায়ে !
সখীগণ ।       কোন্‌ প্রভাতে কোন্‌ রবির আলোকে 
                      দিবে খুলিয়ে কাহার কাছে ॥
অশোক ।       সে যদি না আসে এ জীবনে,       এ কাননে পথ না পায় ।
সখীগণ ।       যারা এসেছে তারা বসন্ত ফুরালে 
                               নিরাশপ্রাণে ফেরে পাছে ॥

প্রমদা ।       এ তো    খেলা নয়, খেলা নয় । 
                   এ যে    হৃদয়দহনজ্বালা, সখী ॥ 
                   এ যে    প্রাণভরা ব্যাকুলতা,     গোপন মর্মের ব্যথা, 
                   এ যে    কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা    সখী ॥ 
                   কে যেন সতত মোরে      ডাকিয়ে আকুল করে, 
                   যাই-যাই করে প্রাণ— যেতে পারি নে । 
                   যে কথা বলিতে চাহি      তা বুঝি বলিতে নাহি— 
                   কোথায় নামায়ে রাখি,    সখী,    এ প্রেমের ডালা ।
                   যতনে গাঁথিয়ে শেষে    পরাতে পারি নে মালা    সখী ॥

প্রথমা সখী ।     সে জন কে, সখী, বোঝা গেছে 
                         আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে ।
দ্বিতীয়া ও তৃতীয়া ।    ও সে    কে, কে, কে ! 
প্রথমা ।            ওই-যে তরুতলে    বিনোদমালা গলে, 
                         না জানি কোন্‌ ছলে    বসে রয়েছে । 
দ্বিতীয়া ।           সখী, কী হবে— 
                         ও কি কাছে আসিবে কভু !   কথা কবে ! 
তৃতীয়া ।            ও কি প্রেম জানে !   ও কি বাঁধন মানে !
                         ও কী মায়াগুণে মন লয়েছে । 
দ্বিতীয়া ।           বিভল আঁখি তুলে আঁখি-পানে চায়, 
                         যেন পথ ভুলে এল কোথায়     ওগো !
তৃতীয়া ।            যেন কোন্‌ গানের স্বরে      শ্রবণ আছে ভরে, 
                         যেন কোন্‌ চাঁদের আলোয় মগ্ন হয়েছে ॥

অমর ।     ওই    মধুর মুখ জাগে মনে । 
                 ভুলিব না এ জীবনে  কী স্বপনে কী জাগরণে ॥ 
                 তুমি জান বা না জান, 
                 মনে সদা যেন মধুর বাঁশরি বাজে 
                      হৃদয়ে সদা আছে ব'লে । 
                 আমি     প্রকাশিতে পারি নে, 
                      শুধু চাহি কাতর নয়নে ॥

সখীগণ ।     তারে    কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে । 
প্রথমা ।       তারে    কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে ॥
দ্বিতীয়া ।     যদি     মন পেতে চাও, মন রাখো গোপনে । 
তৃতীয়া ।      কে তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে ॥
সকলে ।      কাছে    আসিলে তো কেহ কাছে রহে না । 
                   কথা    কহিলে তো কেহ কথা কহে না । 
প্রথমা ।       হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায় । 
দ্বিতীয়া ।     হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে ॥

নিকটে আসিয়া প্রমদার প্রতি

অমর ।     সকল হৃদয় দিয়ে ভালো বেসেছি যারে, 
                        সে কি ফিরাতে পারে সখী । 
                সংসারবাহিরে থাকি   জানি নে কী ঘটে সংসারে । 
                কে জানে, হেথায়     প্রাণপণে প্রাণ যারে চায়, 
                        তারে পায় কি না পায় জানি নে । 
                ভয়ে ভয়ে তাই এসেছি গো, অজানা-হৃদয়-দ্বারে । 
                তোমার সকলি ভালোবাসি—    ওই রূপরাশি, 
                ওই খেলা ওই গান, ওই মধুহাসি । 
                ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারি—
                কোথায় তোমার সীমা ভুবনমাঝারে ॥

সখীগণ ।    তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা ।
দ্বিতীয়া ।    কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না ॥
প্রথমা ।      হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন, 
                   হাসে হৃদয়বসন্তে বিকচ যৌবন । 
                   তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না ॥ 
সকলে ।     এসেছ কি ভেঙে দিতে খেলা— 
                  সখীতে সখীতে এই হৃদয়ের মেলা—
দ্বিতীয়া ।    আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও । 
প্রথমা ।      জীবনের আনন্দপথ ছেড়ে দাঁড়াও । 
তৃতীয়া ।     দূর হতে করো পূজা হৃদয়কমল-আসনা ॥

অমর ।    তবে     সুখে থাকো, সুখে থাকো—  আমি যাই—  যাই ।
প্রমদা ।   সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই ॥
সখীগণ ।   অধীর হয়ো না, সখী, 
                  আশ    মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে ॥
অমর ।      ছিলাম একেলা সেই আপন ভুবনে, এসেছি এ কোথায় ।
                  হেথাকার পথ জানি নে— ফিরে যাই । 
                  যদি সেই বিরামভবন ফিরে পাই ।

প্রস্থান

প্রমদা ।   সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই ॥
সখীগণ ।   অধীর হয়ো না, সখী, 
                  আশ    মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে ॥

প্রস্থান


মায়াকুমারীগণ ।     নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না । 
                             জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরমবেদনা ॥
                             চোখে চোখে সদা রাখিবারে সাধ— 
                             পলক পড়িল, ঘটিল বিষাদ— 
                             মেলিতে নয়ন মিলাল স্বপন, এমনি প্রেমের ছলনা ॥

End of 5th Scene / পঞ্চম দৃশ্যের সমাপ্তি


Dance Dramas are currently available.

Visit the following links for detail information. More will come soon.

Forum

Geetabitan.com Forum.

Visit page

Collection of Tagore songs

By Geetabitan.com listed singers.

Visit page

Geetabitan.com singers list

Singers name, profile, photo and songs.

Visit page

Send us your recordings

To publish your song in this site.

Visit page

Collection of Chorus

By groups and institutions.

Visit page