Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.
Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.
Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.
বন
বনদেবতা
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন, সব চরাচর আকুল— কি হবে কে জানে, ঘোরা রজনী, দিক-ললনা ভয়বিভলা । চমকে চমকে সহসা দিক উজলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী থরহর চরাচর পলকে ঝলকিয়ে । ঘোর তিমির ছায় গগন মেদিনী, গুরু গুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে— সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ !
প্রস্থান
বনদেবীগণের প্রবেশ
সকলে । ঝম্ ঝম্ ঘন ঘন রে বরষে । দ্বিতীয় । গগনে ঘনঘটা, শিহরে তরু লতা— তৃতীয় । ময়ূর ময়ূরী নাচিছে হরষে ! সকলে । দিশি দিশি সচকিত, দামিনী চমকিত— প্রথম । চমকি উঠিছে হরিণী তরাসে !
সকলে । আয় লো সজনি, সবে মিলে !
ঝর ঝর বারিধারা,
মৃদু মৃদু গুরু গুরু গর্জ্জন,
এ বরষা-দিনে,
হাতে হাতে ধরি ধরি
গাব মোরা লতিকাদোলায় দুলে !
প্রথম । ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন ।
দ্বিতীয় । মাখাব বরণ ফুলে ফুলে ।
তৃতীয় । পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা—
চতুর্থ । লতিকা বাঁধিব গাছে তুলে ।
প্রথম । বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা
পল্লবশ্যাম-দুকূলে ।
দ্বিতীয় । নাচিব, সখি, সবে নবঘন-উৎসবে
বিকচ বকুলতরু-মূলে !
ঋষিকুমারের প্রবেশ
ঋষিকুমার । কি ঘোর নিশীথ, নীরব ধরা !
পথ যে কোথায় দেখা নাহি যায়,
জড়ায়ে যায় চরণে লতাপাতা ।
যাই, ত্বরা ক'রে যেতে হবে
সরযূতটিনী-তীরে—
কোথায় সে পথ !
ওই কল কল রব !
আহা, তৃষিত জনক মম,
যাই তবে যাই ত্বরা ।
বনদেবীগণ । এই ঘোর আঁধার, কোথা রে যাস !
ফিরিয়ে যা, তরাসে প্রাণ কাঁপে !
স্নেহের পুতুলি তুই,
কোথা যাবি একা এ নিশীথে !
কি জানি কি হবে, বনে হবি পথহারা !
ঋষিকুমার । না, কোরো না মানা, যাব ত্বরা ।
পিতা আমার কাতর তৃষায়,
যেতেছি তাই সরযূনদীতীরে ।
বনদেবীগণ । মানা না মানিলি, তবুও চলিলি,
কি জানি কি ঘটে !
অমঙ্গল হেন প্রাণে জাগে কেন,
থেকে থেকে যেন প্রাণ কেঁদে ওঠে !
রাখ্ রে কথা রাখ্, বারি আনা থাক্,
যা ঘরে যা ছুটে !
অয়ি দিগঙ্গনে, রেখো গো যতনে
অভয়স্নেহছায়ায় !
অয়ি বিভাবরী, রাখ বুকে ধরি
ভয় অপহরি রাখ এ জনায় !
এ যে শিশুমতি, বন ঘোর অতি—
এ যে একেলা অসহায় !
প্রস্থান
Visit the following links for detail information. More will come soon.