Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.
Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.
Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.
Introduction to Correct Pronunciations of Bengali alphabets
This page explains in detail the correct pronunciation of 'র' in Bengali. The twenty seventh consonant in Bengali Barnamala (alphabet) is 'র'. The origin of the sound is the larynx. It is called Semi-vowel in Sanskrit. The written form of this sound is 'র'. It is pronounced as 'র', which is comparable to English 'r'.
'র' বাংলা বর্ণমালায় সপ্তবিংশতিতম বর্ণ, দ্বিতীয় অন্তঃস্থ ধ্বনি । সংস্কৃতে এই বর্ণকে সান্ধ্যক্ষর (semi-vowel) বলা হয়েছে । এর উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ মূর্ধায় স্পর্শ করে কম্পিত হয় ।
স্বরসন্ধি –
র্ + অ = র, শব্দের শেষ ধ্বনিতে 'র' থাকলে সাধারণতঃ তা ব্যঞ্জনান্ত হয় । যেমন – কর, চর, মর, প্রবর, ধীবর, স্থবির, রবি (রোবি), ঘর, রক্ষণ (রোক্খোন্)
র্ + আ = রা, যেমন – রাম, রাজা
র্ + ই = রি, যেমন – করি (কোরি), বরি (বোরি)
র্ + ঈ = রী, যেমন – রীতি, পরী (পোরি)
র্ + উ = রু, যেমন – রুটি, গরু (গোরু)
র্ + ঊ = রূ, যেমন – রূপ
র্ + এ = রে, এই সন্ধিতে 'রে' এই উচ্চারণই সিদ্ধ । 'র্যা' এই উচ্চারণ অশুদ্ধ । যেমন – রেবতী, রেখা, সুরেশ
র্ + ঐ = রৈ, যেমন – রৈখিক (রোইখিক্)
র্ + ও = রো, যেমন – রোগ, রোজ, রোদ, রোধ, রোম, রোশ
র্ + ঔ = রৌ, যেমন – রৌশন (রোউশন্)
'র' –এর যুক্তবর্ণ –
'ঙ', 'ঞ', 'ণ' ব্যতীত সকল ব্যঞ্জনধ্বনির সঙ্গে 'র' যুক্ত হয় ।
১. শব্দের প্রথমে থাকলে 'র-ফলা' চিহ্ন ব্যবহৃত হয় এবং তখন আগে ব্যঞ্জনধ্বনি এবং পরে 'র' উচ্চারিত হয় । যেমন –
শ্রাবণ (স্রাবোন্), দ্রবণ (দ্রোবোন্), প্রতিমা (প্রোতিমা)
২. শব্দের মধ্যে বা অন্তে থাকলে ব্যঞ্জনধ্বনির দ্বিত্ব ঘটে এবং পরে 'র' উচ্চারিত হয় । যেমন – বজ্র (বজ্-জ্রো), বিপ্র (বিপ্-প্রো), ক্ষুদ্র (খুদ্-দ্রো), ছাত্র (ছাত্-ত্রো), বিশ্রাম (বিস্-স্রাম্)
৩. কোন ব্যঞ্জনধ্বনির সঙ্গে 'র' –ফলা যুক্ত হলে তার উচ্চারণ সংবৃত বা 'ও' হয় । যেমন –
ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রহণ (গ্রোহোন্), প্রথা (প্রোথা), প্রথম (প্রোথোম), দ্রবণ (দ্রোবোন্), দ্রষ্টা (দ্রোশ্টা), শ্রম (স্রোম্), শ্রমিক (স্রোমিক্), প্রভা (প্রোভা), ব্রত (ব্রোতো), প্রজ্ঞা (প্রোগ্গাঁ), শ্রবণ (স্রোবোন্)
কিন্তু পরবর্তী বর্ণে 'য়' থাকলে তা বিবৃত বা 'অ' উচ্চারিত হবে । যেমন –
ক্রয় (ক্রয়্), বিক্রয় (বিক্রয়্), ত্রয় (ত্রয়্)
৪. ব্যঞ্জনধ্বনির পূর্বে 'র' যুক্ত হলে 'রেফ' চিহ্ন ব্যবহৃত হয় । তখন আগে 'র' এবং পরে ব্যঞ্জনধ্বনি দ্বিত্বে উচ্চারিত হয় । যেমন –
কর্ম (কর্ম্-মো), আশ্চর্য (আশ্চোর্জ্-জো), গর্ব (গর্ব্-বো), দর্প (দর্প্-পো), সর্ব (সর্ব্-বো)
More related guidelines for how to sing Tagore song. Visit the links below.
Introduction to Correct Pronunciations of Bengali alphabets