Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.
Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.
Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.
Introduction to Correct Pronunciations of Bengali alphabets
This page explains in detail the correct pronunciation of 'ত' in Bengali. The sixteenth consonant in Bengali Barnamala (alphabet) is 'ত'. The origin of the sound is the larynx. The tongue touches the teeth or the base of the teeth during pronunciation. The written form of this sound is 'ত'. It is pronounced as 'ত'. It is not possible to represent this letter in English.
'ত' 'ত'-বর্গের প্রথম এবং ষোড়শতম ব্যঞ্জনবর্ণ । এটি স্পর্শবর্ণ এবং এই স্পর্শধ্বনিকে বর্ণমালার ত দিয়ে প্রকাশ করা হয় । জিহ্বার দ্বারা দন্ত বা দন্তমূলে স্পর্শ করে উচ্চারণ করতে হয় বলে এই ধ্বনি দন্ত্যধ্বনি । এই ধ্বনি ইংরাজী বা অন্যান্য বিদেশী ভাষায় প্রকাশ করা যায় না ।
স্বরসন্ধি –
ত্ + অ = ত, যেমন – অত (অতো), তত (ততো), তট
ত্ + আ = তা, যেমন – তার,
ত্ + ই = তি, যেমন – অতি (ওতি), গতি (গোতি), তিমির
ত্ + ঈ = তী, যেমন – সতী (সোতি), দ্বিতীয় (দিতিও)
ত্ + উ = তু, যেমন – তুলনা (তুলোনা), অতুল (অতুল), তুমি
ত্ + ঊ = তূ, যেমন – তূণ (তুন্)
ত্ + ঋ = তৃ, যেমন – তৃষ্ণা (ত্রিশ্না), তৃণ (ত্রিনো)
ত্ + এ = তে, যেমন – তেমন (ত্যামোন্), শীতের (শিতের্)
ত্ + ঐ = তৈ, যেমন – তৈজস (তোইজশ্)
ত্ + ও = তো, যেমন – তোল (তোলো), তোমার
ত্ + ঔ = তৌ, যেমন – তৌলিক (তোউলিক্)
'ত' –এর যুক্তবর্ণ –
১. ক + ত = ক্ত (ক্ত), যেমন – ভক্ত (ভক্তো), ব্যক্ত (ব্যাক্তো), বক্তব্য (বক্তোব্বো)
২. ত + ত = ত্ত (ত্ত), যেমন – উদাত্ত (উদাত্তো)
৩. ত + ত + ব (ত্ত), = ত্ত্ব যেমন – তত্ত্ব (তত্তো)
৪. ত + থ = ত্থ (ত্থ), যেমন – অশ্বত্থ (অশ্শোত্থো), কুলত্থ (কুলোত্থো)
৫. ত + ন = ত্ন (ত্ন), যেমন – যত্ন (জত্নো)
৬. ন + ত = ন্ত (ন্ত), যেমন – অন্ত (অন্তো), দন্ত (দন্তো)
৭. প + ত = প্ত (প্ত), যেমন – গুপ্ত (গুপ্তো), সুপ্তি (শুপ্তি)
৮. ত + ব = ত্ব (ত্ত), এই সন্ধিতে 'ব' অনুচ্চারিত এবং 'ত' দ্বিত্বে পরিণত হয় । যেমন – ত্বত্ত্ব (তত্তো), রাজত্ব (রাজোত্তো)
৯. ত + ম = ত্ম (ত্ত), এই সন্ধিতে 'ম' অনুচ্চারিত, 'ত' দ্বিত্ব এবং পূর্ববর্ণ সানুনাসিক ধ্বনিতে পরিণত হয় । যেমন – আত্ম (আঁত্তো)
১০. ত + য = ত্য, এই সন্ধি প্রথম বর্ণে থাকলে 'ত্যা' এবং শব্দমধ্য বা অন্তে থাকলে দ্বিত্বে পরিণত হয় । যেমন – ত্যজ্য (ত্যাজ্জো), সত্য (শোত্তো), প্রত্যেক (প্রত্তেক্), নিত্য (নিত্তো)
১১. ত + র = ত্র (ত্র), যেমন – ত্রাস (ত্রাশ্), পত্র (পত্রো), ক্ষত্রিয় (খোত্রিয়ো)
১২. র + ত = র্ত (র্ত), যেমন – আর্ত (আর্তো), কীর্তি (কির্তি)
১৩. স + ত = স্ত (স্ত), এই সন্ধিতে 'স' 'দন্ত্য-স' হিসাবে উচ্চারিত হয় । যেমন – অস্ত (অস্তো), সমস্ত (শমোস্তো),
১৪. শব্দের মধ্যে বা শেষে হসন্ত সহযোগে ত্ এর ব্যবহার শোনা যায় । তখন কোন কোন ক্ষেত্রে লিখিত আকারে ৎ (খণ্ড-ত) লেখা হয়ে থাকে । যেমন – তৎক্ষণাৎ (তত্খনাত্), হঠাৎ (হঠাত্)
১৫. শেষ ধ্বনিতে ত থাকলে তার উচ্চারণ সংবৃত বা ও হবে । যেমন – আগত, কৃত, গত, নত, নিবারিত, পুরস্কৃত, ব্যাখ্যাত, বিনত, বিনীত, মথিত, লিখিত, স্খলিত,
More related guidelines for how to sing Tagore song. Visit the links below.
Introduction to Correct Pronunciations of Bengali alphabets